1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

লালমনিরহাটে ফেন্সিডিলসহ ২ পুলিশ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩, ১১.২৮ এএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ লালমনিরহাটে ৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি এরশাদুল আলম।

শুক্রবার ভোরে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজার এলাকায় একটি সাদা রংয়ের প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুই পুলিশ সদস্য হলেন রংপুর শহরের মাস্টারপাড়া এলাকার মৃত শাহ আলমের পুত্র মেহেদী আলম (৩৪) ও পঞ্চগড় সদরের খোলাপাড়া এলাকার গোলাম হাফিজের পুত্র হারুনুর রশিদ (২৬)।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মেহেদী আলম (বিপি-৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ (বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত রয়েছেন।

লালমনিরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর হেলাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৭ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় একজন পলাতক রয়েছে। তবে তারা পুলিশ সদস্য কি না তা আমার জানা নেই।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, দুইজনকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গেপ্তারের পর শুনেছি তারা পুলিশ সদস্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com