1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

বগুড়ায় নির্বাচনি প্রচারণায় আ.লীগ নেতা ছুরিকাহত, অতিরিক্ত পুলিশ মোতায়ন

  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১১.৫৮ এএম
  • ৩৩৪ Time View

বগুড়া প্রতিনিধিঃ শূন্য হওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের প্রচারণার সময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শহরের উপশহর এলাকায় এই ঘটনা ঘটে।

আহত আরিফ (২৫) বগুড়ার পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আরিফ বর্তমানে মোহাম্মদ আলি হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা গেছে, দিকে উপশহরে এক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সার্জিল আহমেদ টিপুসহ অন্যান্য নেতা-কর্মী মিলে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করার সময় স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের আব্দুল মান্নান আকন্দের ট্রাকে কর্মী-সমর্থক নিয়ে পথসভা শুরু করেন। এতে করে একই সময়ে নৌকা ও ট্রাক প্রার্থীর সমর্থক-কর্মীদের উপস্থিতির কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আরিফকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে। 

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন মিঞার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। তবে এ বিষয়ে কেউ হতাহত হলে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com