1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কাদের: অসুস্থ রাজনীতি করে বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৮.১৬ পিএম
  • ২৭১ Time View

আওয়ামী লীগ বিএনপির কোনো পাল্টাপাল্টি কর্মসূচিতে নেই, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অসুস্থ রাজনীতি করতে করতে বিএনপি নেতারা অসুস্থ হয়ে গেছেন বলেও মন্তব্য তার। এদিকে দলের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের সবাই হালাল রুজিতে চলে। 

বুধবার (১৮ জানুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কারো সহিংস আন্দোলনের জন্য জননিরাপত্তা বিঘ্নিত হলে তা রক্ষার দায়িত্ব সরকার ও আওয়ামী লীগের। 
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশ করলেও বিএনপি উসকানি দিয়ে চলেছে। হুঁশিয়ার করে দেন, বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার উপযুক্ত জবাব দেওয়া হবে। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপির এখন নির্বাচনে ভয় বলেও মন্তব্য তার।

এদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে। লালবাগ শহিদ নগর খেলার মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে, থাকবে বলেও মন্তব্য করেন সংসদ উপনেতা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com