1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

বিশ্বসেরা ‘বিচ-সাইড লাক্সারি রিসোর্ট’ অ্যাওয়ার্ড পেল সি পার্ল বিচ

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৬.১৯ পিএম
  • ৩১২ Time View

পৃথিবীর সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্টের স্বীকৃতি পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। পৃথিবীর সেরা হোটেলগুলোর মধ্য থেকে বাছাই করে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’কে সেরা বিচ সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে গ্লোবাল অর্গানাইজেশন ‘দ্য ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডস’।

বুধবার (১৮ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সি পার্ল কর্তৃপক্ষ জানায়, সেরা বিচ সাইড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ডের পাশাপাশি সেরা লাক্সারি স্পা’র অ্যাওয়ার্ডও জিতেছে সি পার্ল। এছাড়া সেরা জেনারেল ম্যানেজার অ্যাওয়ার্ড জিতেছেন সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’র জিএম আজিম শাহ।

সংবাদ সম্মেলনে জিএম আজিম শাহ বলেন, পৃথিবীর মধ্যে সেরা বিচ-সাইড লাক্সারি রিসোর্ট হিসেবে স্বীকৃতি পাওয়া ও নিজে সেরা জিএম হিসেবে অ্যাওয়ার্ড জেতায় আমি উচ্ছ্বসিত। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সি পার্ল পরিবার অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। এই স্বীকৃতি শুধুমাত্র সি পার্লের নয়, পুরো বাংলাদেশের পর্যটন শিল্পের জন্য এটি একটি অনন্য স্বীকৃতি। এই অর্জন লাক্সারি রিসোর্ট হিসেবে নয়, যা আমাদের অতিথিদের সেবা প্রদানের নিশ্চয়তার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে তুলবে।

দেশের ভ্রমণপ্রিয় ট্র্যাভেলারদের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদেরকে সেরা মানের সেবা প্রদানের মাধ্যমে বিশ্বসেরাদের কাতারে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। সেবার মান বৃদ্ধি পাওয়ায় সি পার্ল দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে আরও স্বীকৃতি পাবে বলে আশাবাদী আজিম শাহ।

তিনি বলেন, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনা, চৌকশ মার্কেটিং, সেলস কার্যক্রম, সুদক্ষ মানবসম্পদ উন্নয়ন, আকর্ষণীয় সেবা ও আতিথেয়তা আমাদেরকে ব্যবসায়িকভাবে শক্ত অবস্থা ধরে রাখতে সক্ষম করেছে। আমাদের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা, বিভিন্ন কমিটির সদস্যদের সঠিক ও কার্যকরী উপদেশ, পরামর্শ, ব্যবস্থাপনা পরিচালকের সঠিক ও দৃঢ় নেতৃত্ব আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।

অনুষ্ঠানের শেষভাগে কেক কেটে অ্যাওয়ার্ড জয়ের উদযাপন করা হয়।

২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর কক্সবাজারের ইনানী বিচে ২৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই পাঁচ তারকা হোটেলে ৪৯৩টি কক্ষ ও স্যুট রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com