1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সালমান: শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের এগিয়ে যাওয়া অসম্ভব

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ১১.৪০ এএম
  • ২৫৯ Time View

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ষড়যন্ত্র অনেক হচ্ছে। যারা বাংলাদেশ বিশ্বাস করত না, তাদের সহ্য হচ্ছে না বাংলাদেশের আজকের অগ্রযাত্রা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালমান রহমান বলেন, শেখ হাসিনা যাতে আর ক্ষমতায় না আসেন, সে জন্য তারা ষড়যন্ত্র করছে। কিন্তু তারা পারছে না। কারণ, আন্ততর্জাতিক মহলসহ সবাই বুঝে গেছে, শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশের এগিয়ে যাওয়া অসম্ভব।

তিনি বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। নেত্রী একটাই কথা বলেন, অপপ্রচারের বিপরীতে আমরা দেশের জন্য যা করেছি, তা কেন জনগণের কাছে বলি না?’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, ‘আজ বাংলাদেশ যে জায়গায় এসেছে, সেটা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। আর এ অর্জনের মূল কারণ হচ্ছে আমরা স্বাধীন দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি বলেই আজ এ জায়গায় আসতে পেরেছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com