1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

জুনে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২৫২ Time View

অবশেষে ২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলকে বাংলাদেশে আনার স্বপ্ন বাস্তবে রূপ পেতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই ঢাকায় আসবেন মেসি-দি মারিয়ারা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আগামীকাল বাফুফের ডাকা সংবাদ সম্মেলনে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।

বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। তারা আমাদের জানিয়েছে যে জুনের ফিফা উইন্ডোতে তারা আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশন সমস্যা না হলে জুনে তারা আসবে বলাই যায়।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কারকাজের যা অবস্থা, তাতে খেলা হবে কোথায়, সেই প্রশ্ন আসে। কাজী সালাউদ্দিন বলেন, বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। আমরা আজ জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে সব করে দিতে। তারা রাজি হয়েছে। স্টেডিয়াম ঠিক না হলে খেলাই তো হবে না।

ঢাকায় আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কারা? আসছে এমন প্রশ্নও। কাজী সালাউদ্দিন বলেন, আর্জেন্টিনা তাদের কোচের সঙ্গে আলোচনা করে কয়েকটি দেশের নাম দেবে আমাদের। তারপর সেই নামগুলো নিয়ে কাজ করব আমরা। শেষে একটি দেশ ঠিক করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com