পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮ম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। এতে আরো উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ আরো অনন্য ব্যক্তিবর্গ।
এজিএমে কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় ও ভবিষৎকর্ম পরিকল্পনা সম্পর্কে শেয়ারহোল্ডারদের অবহিত করেন। শেয়ারহোল্ডারগণ ভার্চুয়ালি অংশ নিয়ে ২০২১-২০২২ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১০০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ ও ৮০ শতাংশ বোনাস।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ০১ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৬৬ পয়সা। এ বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৩৯ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। আগের হিসাব বছরে যা ছিল ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ০৩ পয়সা। ৩০ জুন ২০২০-২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১০ টাকা ৩১ পয়সায়।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৮-২০১৯ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে আনোয়ার গ্যালভানাইজিং। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৪ পয়সা। আলোচ্য বছর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৯ টাকা ৮৪ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৯ টাকা ৩৪ পয়সা।