1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Title :
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি, যাচ্ছে ১২তম শিপমেন্ট রামিসার হত্যাকারিদেরসহ ধর্ষকদের কঠোর বিচার ও সচেতনতায় নবীনগরে মানববন্ধন ইসলামী ব্যাংকে পলিসি কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালা সিলেটে ছিনতাইকারীর হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, যে ভাবে গ্রেফতার হলো ছিনতাইকারী বিএনপি সমালোচনাকে সবসময় ভালোভাবে গ্রহণ করতে চায় : আলাল দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে আঞ্চলিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি মাউন্ট মাকালু জয়ী বাবর আলীর অদম্য যাত্রার গর্বিত অংশীদার SAM-Bond (স্যাম-বন্ড) ঢাকার অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৮তম সভা অনুষ্ঠিত

দেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

  • আপডেট : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২, ৫.১৪ পিএম
  • ৩১৫ Time View

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার এই তাণ্ডব। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আসায় চিন্তিত বিশ্ব। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৮৩৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৯০৫২, ১১৫৯৬, ১২১৯৩, ১৩১৫৪, ১৩৫০১, ১২১৮৩, ১০৩৭৮, ১৫৪৪০ ও ১৫৮০৭ জন রোগী শনাক্ত হয়। সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ হাজার ৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৩। শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৫৮৮টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com