1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১১.২৩ এএম
  • ২৯০ Time View

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার (১৬ জানুয়ারি) নবনির্বাচিত কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। এ সময় ১ মিনিট নিরবতা পালন করেন নেতৃবৃন্দ। 

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এসময় জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য ফরিদ হোসেন, কাজী র‌ওনাক হোসেন, শাহানাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, জুলহাস আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধি সৌধের রক্ষিত পরিদর্শন বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। সরকারের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য সকলের কাজ করা উচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com