1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

দেশব্যাপী বিএনপির সমাবেশ ২৫ জানুয়ারি

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৫.৫২ পিএম
  • ১৮৮ Time View

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং বিদ্যুতের দাম কমানোর দাবিতে কর্মসূচি পালন করছে বিএনপি। দাবি আদায়ে আগামী ২৫ জানুয়ারি দেশব্যাপী সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন।

সমাবেশের পর ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন দলের নেতাকর্মীরা। বিকেল সোয়া ৪টার দিকে এ মিছিল শুরু হয়। যানজটের কথা বিবেচনা করে মিছিলটি নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত সংক্ষিপ্ত হয়। 

মিছিলের আগে সমাবেশে আগামী ২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উল্লেখ করে ১০ দফা দাবিতে দেশব্যাপী সমাবেশের ঘোষণা দেয়া হয়।

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি আজ এই মিছিল-সমাবেশ করছে। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে দলটি।

১১ জানুয়ারি গণ-অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। সেদিনের কর্মসূচি থেকে আজকের মিছিল-সমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল।

দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে সমাবেশ শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, বিএনপির আজকের কর্মসূচিকে কেন্দ্র করে নয়াপল্টন ও তার আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

নাইটিঙ্গেল মোড়ের দিকে পুলিশের সাঁজোয়া যান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com