1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

রাজধানীতে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ শুরু

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ২.০০ পিএম
  • ২৩১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শুরু করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ পূর্বঘোষিত ১০ দফা দাবির সঙ্গে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এ জোট।

এর আগে সকাল থেকে জোটের মধ্যে থাকা দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জোটের মধ্যে থাকা শীর্ষ নেতাদের সবাই সমাবেশে এসে পৌঁছাননি।

জোটের মধ্যে থাকা দলগুলো হলো-জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাসানী অনিসারী পরিষদ ও রাষ্ট্রচিন্তা।

এদিকে গণতন্ত্র মঞ্চের সমাবেশ কেন্দ্র করে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্য দিনের তুলনায় ব্যাপক সংখ্যক পুলিশকে প্রেস ক্লাবের সামনে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বর্তমান সরকার পদত্যাগ, রাষ্ট্র মেরামত, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে আজ সারাদেশে গণতন্ত্র মঞ্চ ছাড়াও বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বিএনপি ও তাদের সমমনা জোটগুলো।

বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এলডিপিও দুপুর ২টায় পূর্ব পান্থপথের এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com