1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কাদের: বিএনপির শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৬.৩২ পিএম
  • ২৫১ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেয়া হবে না।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে রাজধানীতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশ মেনে দেশের জনগণের জানমালের নিরাপত্তার বিষয়টি আমাদেরকে অবশ্যই দেখতে হবে বলেও জানান কাদের।

আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে জনজীবনে দুর্ভোগ ডেকে আনবে, এ বিশৃঙ্খল পরিবেশে এ অবস্থায় আমরা চুপ করে বসে থাকতে পারি না। নির্বাচনে জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছি আমরা, তাদের কাছে আমাদের দায় আছে। এ অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং জনগণের সম্পদ ও সম্পত্তিকে প্রটেকশন দিতে হবে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, বিএনপি নানা দলের সমন্বয়ে ঐক্য তৈরি করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। তাদের শান্তিপূর্ণ আন্দোলনে কোনো প্রকার বাধা দেবে না আওয়ামী লীগ। তবে আন্দোলনের নামে বাস পোড়ানো, যানবাহন ভাঙচুর করবে। এমন সহিংসতার পরিকল্পনা করছে। এটা মানা হবে না।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপির উদ্দেশ্য হলো শেখ হাসিনার সরকারকে উৎখাতে ষড়যন্ত্রমূলকভাবে আন্দোলন করতে চায়। সহিংসতার মধ্য দিয়ে সরকার পতনের ক্ষেত্র তৈরি করছে তারা।

নির্বাচনে তারা জিতবে এমন কোনো আশ্বস্ত হতে পারছে না এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশে আরেকটা ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটাতে চায়, যার বেনিফিশিয়ারি হতে চায় তারা। এ জন্যই তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com