1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বঙ্গবন্ধুর সমাধিতে গাইবান্ধা-৫ আসনের নবনির্বাচিত এমপির শ্রদ্ধা

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৬.১০ পিএম
  • ২৫১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন, এমপি।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকরা ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন মাহমুদ হাসান রিপন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়। পরে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিসৌধের শ্রামাগারের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামছিল আরেফিন টিটু, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩শ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে শূন্য হয় গাইবান্ধা-৫ আসন। এ আসনে গত ৪ জানুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মাহমুদ হাসান রিপন বিপুল ভোটে বিজয়ী হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com