1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

পররাষ্ট্রমন্ত্রী: আ.লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৫.৫৩ পিএম
  • ২৩৯ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে। আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়।

শনিবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাপানি স্টাডিজ বিভাগের এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

দেশের নির্বাচন নিয়ে বিদেশিদের মতামতের প্রয়োজন নেই উল্লেখ্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই। আমাদের গণতন্ত্র আছে, মানবাধিকার আছে। বাংলাদেশের নির্বাচন ভালো কি মন্দ হবে, সেটা ঠিক করবে দেশের জনগণ। অন্য কেউ না।

মোমেন বলেন, স্বচ্ছ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ। বুলেটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি, আওয়ামী লীগ সরকারে এসেছে ব্যালটের মাধ্যমে। আমরা যথাসময়ে নির্বাচন করব। আওয়ামী লীগ এমন দল না যে, কোনো বড় দলকে নির্বাচন করতে দেবে না। সবাইকে নিয়ে আমরা নির্বাচন করি।

তিনি বলেন, আমেরিকা আমাদের বন্ধু রাষ্ট্র। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশ সফরে আসছেন। তার সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করা হবে।

ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশের অভ্যন্তীরণ বিষয়ে কথা বলা নিয়ে করা এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, গণমাধ্যম দূতদের খোঁচাচ্ছেন। আপনাদের মতো অন্য দেশে বিদেশি রাষ্ট্রদূতদের খোঁচায় না। আপনারা (গণমাধ্যম) খোঁচানো বন্ধ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com