1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৭.২৪ শতাংশ

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১১.০১ এএম
  • ২৩৮ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৭.২৪ শতাংশ। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৯৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ৯৮৮  কোটি ৪৩ লাখ ৭৩ হাজার টাকার বা ৮৭.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২১ দশমিক ০৯ পয়েন্ট বা  দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৬ হাজার ২১৫ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৬৫ পয়েন্ট বা  দশমিক ২৬ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪.৩০ পয়েন্ট বা  দশমিক ৩২ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬২টির, কমেছে ১০৮টির। আর ২১০টির দাম ছিল অপরিবর্তিত।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে কমেছে বাজার মূলধন। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার বা দশমিক ৭৮ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন নেমেছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩৩ লাখ ৪৫৪ টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com