1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

মেসি-রোনালদোর সাথে ছবি তোলার টিকিটের মূল্য উঠলো ২.৬৬ মিলিয়ন ডলার

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৯.২৯ পিএম
  • ২৫৩ Time View

মেসি-নেইমারদের দল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) এখন সৌদি আরবে। আগামী ১৯ জানুয়ারি তারা রিয়াদে ‘সৌদি অল স্টার’স’-এর বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। অল স্টার’স মূলত সৌদি আরবের ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গঠিত দল। পিএসজির বিপক্ষের ম্যাচে অভিষেক হবে ক্রিস্টিয়ানো রোনালদোর। অন্যদিকে মেসি খেলবেন পিএসজির হয়ে।

তাদের দুইজনের এই মহারণের ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী। অনলাইনে টিকিটের জন্য ইতোমধ্যে ২০ লাখ অনুরোধ এসেছে।

এমন সময় রোনালদো ও মেসির সঙ্গে ছবি তোলার সুযোগ রেখে ‘বিয়ন্ড ইমাজিনেশন’ নামক একটি টিকিট নিলামে তুলেছে সৌদি আরবের স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন মন্ত্রণালয়। এই টিকিটের দামও ইতোমধ্যে আকাশচুম্বী হয়েছে। আরব দেশটির ব্যবসায়ী মুশরেফ আল-ঘামদি ‘বিয়ন্ড ইমাজিনেশন’ টিকিটটি পেতে নিলামে দাম হাঁকিয়েছেন ২.৬৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ২৭ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৮৮২ টাকা!

নিলাম চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। এখন দেখার বিষয় সে পর্যন্ত মেসি-রোনালদোর সঙ্গে সাক্ষাত ও ছবি তোলার সুযোগ পাওয়ার টিকিটের মূল্য কোথায় গিয়ে ঠেকে।

শেষ পর্যন্ত যে ভাগ্যবান ও সামর্থবান ক্রীড়ামোদি এই টিকিট পাবেন তিনি সুযোগ পাবেন পুরস্কার বিতরণী মঞ্চে থাকার। পাশাপাশি তিনি দুই দলেরই ড্রেসিংরুমে প্রবেশের সুযোগ পাবেন। আর সেখানেই তিনি মেসি ও রোনালদোর সঙ্গে সাক্ষাৎ ও ছবি তুলতে পারবেন।

গেল মাসে রেকর্ড ২২৫ মিলিয়ন ডলারে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৭ বছর বয়সী এই পর্তুগীজ স্ট্রাইকার ২০২৫ সাল পর্যন্ত আরব দেশটিতে থাকবেন। ১৯ জানুয়ারি পিএসজির বিপক্ষের ম্যাচে অল স্টারসের হয়ে অভিষেক হবে রোনালদোর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com