1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
Title :
দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর ৩০তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ নতুন অর্থবছরের প্রথম মুদ্রানীতি আজ প্রকাশ করবে কেন্দ্রীয় ব্যাংক ঋণ-আমানতের সুদহারের ব্যবধান ৪ শতাংশে সীমিত রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের আগামীকাল ব্যাংক হলিডে, বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন নবগঙ্গা নদীতে অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস 1st Quarter Financial Statements of Delta Life Insurance Company Ltd

আজ স্টার সিনেপ্লেক্সের একটি শাখার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৯.২৬ পিএম
  • ২৪১ Time View

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের জয় সিলিকন টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের একটি শাখার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে শুক্রবার বিকালে সিনেপ্লেক্সের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে অতিথিদের নিয়ে কেক কাটেন মন্ত্রী।

জানা গেছে, রাজশাহী শহরে একসময় ছয়টি সিনেমা হল থাকলেও একে একে সবই বন্ধ হয়ে গেছে। চার বছর বিভাগীয় এ শহরে কোনো সিনেমা হলই ছিল না। অবশেষে সিনেমাপ্রেমীদের সেই আক্ষেপ দূর হলো। তারা এখন সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন।  এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনও।

পরে স্টার সিনেপ্লেক্সের পর্দায় হলিউডের সিনেমা ‘অ্যাভাটার-২’ প্রদর্শন করা হয়। অতিথিরা কিছুক্ষণ তা উপভোগ করেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন দুপুর ও বিকাল দুই শিফটে টুডি ও থ্রিডি সিস্টেমে সিনেমা দেখার সুযোগ থাকছে এখানে। সকাল শিফটে টুডি টিকিটের দাম ২৫০ টাকা। বিকালে থ্রিডি টিকিটের দাম ৩০০ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কের প্রকল্প পরিচালক একেএম ফজলুল হক, পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেনসহ স্টার সিনেপ্লেক্সের ঊর্দ্ধতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com