1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

মতিয়া: বিএনপি সংসদীয় গণতন্ত্রে আস্থাশীল না

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৫.৫৬ পিএম
  • ১৬৫ Time View

বিএনপির সংসদ সদস্যদের পদত‌্যাগের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস‌্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, তারা সংসদীয় গণতন্ত্রের ওপর খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার পর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মতিয়া চৌধুরী বলেন, সংসদে আরও কয়েকজন আছেন, যারা আওয়ামী লীগ করেন না, কিন্তু সংসদে আছেন। জাতীয় পার্টি… এমনকি দুই-একজন স্বতন্ত্র এমপিও আছেন। যারা পদত্যাগ করেছেন, তাদের সংখ্যা খুব বেশি না। তারা সংসদীয় গণতন্ত্রের ওপর খুব একটা আস্থাশীল বলে মনে হয় না।

এ সময় তিনি সুরঞ্জিত সেনগুপ্তের উদাহরণ দিয়ে বলেন, ‘১৯৭১ সালের পরে যে পার্লামেন্ট কন্টিনিউ করছে, সেখানে সুরঞ্জিত সেনগুপ্ত একা হয়েও ভূমিকা রেখেছেন। যতক্ষণ উনি কথা বলতে চাইতেন, বঙ্গবন্ধু কিন্তু তাকে সেই কথা বলতে দিয়েছেন। নাহলে উনারা পারতেন না জনগণের বক্তব্য পৌঁছে দিতে।’

‘জনগণের ভোট নিয়ে, প্রতিশ্রুতি রক্ষা না করে এভাবে পদত্যাগ করাটা কোনো সমুচিত কাজ নয়। উনারা চলে যাওয়ার আগে কি যার যার নির্বাচনী এলাকার ম্যান্ডেট নিয়েছেন যে, আমরা পদত্যাগ করছি?’

সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন মতিয়া চৌধুরী।

তিনি বলেন, আমরা যখন রাজনীতিতে পা রেখেছি, তখন আমাদের সমস্ত ভূবন জুড়ে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর নাম স্মরণীয়, বরণীয় এবং শ্রদ্ধার জায়গা রাখে।

এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ দলটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com