1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ১৫

  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩, ৫.৫২ পিএম
  • ২৬৮ Time View

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১৫ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৩৪৬ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত চারজনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৯ হাজার ৯০৭ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৩৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪০ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com