1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
পিছিয়ে পড়া নারী ও শিশুদের এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে গুরুত্ব দিতে হবে; গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ আলকুরআনের আইন-বিধান প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ ৩দফা কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী সমাজ ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী মাদকের বিরুদ্ধে কোনো তদবির চলবে না, প্রতি মন্ত্রী টুকু আলোচনা সভায় বক্তারা, ‘সমাজে শান্তি প্রতিষ্ঠায় ধর্মের ভূমিকা অপরিহার্য’ যুবদল নেতার বিরুদ্ধে মামলা, টাঙ্গাইলে পৈতৃক জমি বনাম দখলের লড়াই কোটাকোল ইউনিয়নের আয়োজনে বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত নড়াইলে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

মানবাধিকার পদক পেলেন সাকিব আল হাসান

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৮৬ Time View

মানবাধিকার পদক ও সম্মাননা’ পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানসহ ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে, বিশেষ করে করোনা মহামারিকালে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নির্বাচিতদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন। ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস ও ৫২তম বিজয় দিবস উপলক্ষে ব্যুরো অব হিউম্যান রাইটস বাংলাদেশ (বিএইচআরসি) এ পুরস্কার প্রদান করে।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আমিনুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী এবং কণ্ঠশিল্পী ও সমাজকর্মী তাসরিফ খানকে ব্যক্তি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, দৈনিক প্রথম আলো, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো ফার্মা এবং জেএমআই গ্রুপকে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে মানবাধিকার পদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে ‘রক্তস্নাত বিজয়ের মাধ্যমে অর্জিত মানবাধিকারের এগিয়ে চলার পাঁচ দশক’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি (সাফ), বাংলাদেশের সভাপতি ও গ্লোবাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com