বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি

শ ম রেজাউল: সুযোগ পেলে বিএনপি লাখ লাখ মানুষ মেরে ফেলবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪ Time View

বিএনপি সুযোগ পেলে লাখ লাখ মানুষকে মেরে ফেলবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল ক‌রিম।

তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হওয়ার পরও বিএনপি অফিসিয়াল রেকর্ড থেকে তাকে সাসপেন্ড করেনি। তারা এখনো সুযোগের অপেক্ষায় আছে। যদি সেই সুযোগ পায় বাংলাদেশের লাখ লাখ মানুষকে একদিনে মেরে ফেলবে।

বুধবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু বিপ্লবী, জাতীয়তাবাদী, ক্ষণজন্মা নেতা ছিলেন। বিপ্লবের ধারাবাহিকতা শুরু হয়েছিল ছাত্র জীবন থেকে। যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশের রূপকার ছিলেন বঙ্গবন্ধু। তিনি যদি ১০ জানুয়ারি ফিরে না আসতেন তাহলে আমাদের বিজয় অসম্পূর্ণ থাকতো। তিনি যেদিন বাংলাদেশে ফিরে এসেছেন সেদিন বাংলাদেশ পরিপূর্ণতা পেয়েছিল। বঙ্গবন্ধু বিনাশ হয় না, কোনো একজন খ্যাতিমানের মৃত্যুর মধ্যে দিয়ে সবকিছু বিনাশ হয় না। বঙ্গবন্ধু একটি বিশ্বাস, দর্শন, আদর্শ, পথচলার পাথেয় ও অবিনাশী সত্তা।

তিনি বলেন, কয়েকজন রাজাকার, স্বাধীনতা বিরোধীদের ফাঁসি দিয়ে সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে বিনাশ করা যায়নি। সাম্প্রতিক শক্তির উত্তরসূরিরা বাংলাদেশের বিভিন্ন স্থানে, রাজনীতি, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, বাহিনীতে সব জায়গায় এখনো আছে। কেউ কেউ নব্য আওয়ামীলীগার হয়েছে, কেউ কেউ আমাদের চেয়ে বেশি জয় বাংলা স্লোগান দেয়। কিন্তু মৌলিক চরিত্র তাদের ভেতরে সুপ্ত আছে। সময় হলে তারা সেই চরিত্র নিয়ে আবার হাজির হতে পারে।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযুষ ব‌ন্দোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা, জাতীয় প্রেস ক্লা‌বের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সম্প্রীতি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক অধ্যাপক ড. বিমান বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS