1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ৫ জোড়া বিশেষ ট্রেন

  • আপডেট : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩, ১২.২৪ পিএম
  • ৩১১ Time View

টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। এবারের ইজমেতায় মুসল্লি যাতায়াতের জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপ। বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএসপি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কামাল আখতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আগামী শুক্রবার থেকে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত প্রথম পর্বের ইজতেমায় থাকবেন মাওলানা জুবায়ের-এর অনুসারীরা। দ্বিতীয় পর্বে ২০, ২১ ও ২২ জানুয়ারি থেকে আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন মাওলানা সাদ এর অনুসারীরা। 

রেলওয়ের প থেকে বলা হয়েছে, দুই পর্বের ইজতেমার আখেরি মোনাজাত পর্যন্ত বিভিন্ন গন্তব্যে এসব বিশেষ ট্রেন সেবা চালু থাকবে। এর মধ্যে প্রথম পর্বের ইজতেমায় শুক্রবার ও দ্বিতীয় পর্বের শুক্রবার ঢাকা-টঙ্গী ও টঙ্গী-ঢাকা রুটে জুমা স্পেশাল ট্রেন পরিচালিত হবে। এই ট্রেন ঢাকা থেকে সকাল ১০টা ২০ মিনিটে ছেড়ে যাবে। বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গীতে পৌঁছাবে। ট্রেনটি দুপুর ২টা ৫০ মিনিটে টঙ্গী থেকে ছাড়বে। বেলা ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

এছাড়া, ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে বিশেষ ট্রেন চলবে। যা সকাল ৯টা ১৫ মিনিটে জামালপুর থেকে টঙ্গীর উদ্দেশে ছেড়ে এসে দুপুর ২টা ১৫ মিনিটে পৌঁছাবে।

বিশ্ব ইজতেমা উপলে মুসল্লিদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সার্বিক আইনশৃঙ্খলা রায় টঙ্গী, ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, কমলাপুর, টঙ্গী রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com