1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ফু-ওয়াং ফুডস টাঙ্গাইলে প্রাইমারি স্কুলের দেড় হাজার শিক্ষকের পদ শূণ্য হকার্স শ্রমিকদের মিলন মেলা ও আলোচনা সভায় ৫ দফা দাবি ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট ‘এক দেশ, এক কিউআর’ চালুর পর বাংলা কিউআরে লেনদেন বেড়েছে প্রায় তিনগুণ দামুড়হুদায় কাভার্ড ভ্যান থামিয়ে কোটি টাকার চুল ছিনতাই- ২৩ বস্তা চুল উদ্ধার, চালক ও ম্যানেজার গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন আইনিভাবে নিশ্চিতের সুপারিশ জিইডির

নয়া পল্টনে অবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি

  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩, ৮.০২ পিএম
  • ২৬৭ Time View

রাজধানীর নয়া পল্টনে অবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিএনপির একটি প্রতিনিধি দল এ কর্মসূচি পালনের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করে।

পরে শর্ত সাপেক্ষে বিএনপির কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়। 

কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া প্রতিনিধি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

কর্মসূচির বিষয়ে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তার ফুটপাতের একপাশে অবস্থান করে কর্মসূচি পালন করতে পারবেন বিএনপির নেতাকর্মীরা। 

তিনি বলেন, তারা রাস্তা বন্ধ না করে, জনদুর্ভোগ কমিয়ে রাজনৈতিক কর্মসূচি পালন করবেন এই প্রত্যাশা করি। এ ক্ষেত্রে যান চলাচল স্বাভবিক রাখতে হবে। তা না হলে তার দায় দ্বায়িত্ব তাদেরকে (বিএনপি) বহন করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com