1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

কাদের: আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭.২১ পিএম
  • ২৪৭ Time View

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টি-জেপি’র ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার পর আওয়ামী লীগে টানা তিনবার কেউ সাধারণ সম্পাদক হতে পারেননি। এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ওপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনার কল্যাণে।

বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।

খেলা হবে প্রসঙ্গে ওবায়দুল কাদের যা বলেন:

খেলা হবে একটি পলিটিক্যাল হিউমার মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘অনেকে বাঁকাভাবে দেখে। আমি যেখানেই যাই, ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে তারা গাড়ি দেখলেই বলে খেলা হবে। এটা আসলে একটি পলিটিক্যাল হিউমার। উইকিপিডিয়াতেও এটা অন্তর্ভুক্ত আছে। এটা খারাপভাবে নিলে খারাপ।

‘পশ্চিমবঙ্গে গত নির্বাচনের পুরোটায় একটা স্লোগান ছিল। যে স্লোগান মমতা ব্যানার্জি শুরু করেছিলেন, একই স্লোগান নরেন্দ্র মোদি কাউন্টার করেছিলেন। ১৩০ কোটি লোকের দেশ ভারত। সেখানে এত পত্রিকা, মিডিয়া, কেউ কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করেনি। যাক, আমাদের দেশে হয়তো অনেকে ভুল বুঝেছেন। আমি জনগণকে আকৃষ্ট করতে স্লোগান দিচ্ছি। জনগণ গ্রহণ করেছে, সেই স্লোগান দিতে আমার অসুবিধা কোথায়! খেলা হবে। আন্দোলনেও হবে, নির্বাচনেও হবে,’ বলেন কাদের।

নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে, ফাইনাল খেলা হবে।’

এ সময় জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে ১৪ দলের জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, ওয়ার্কাস পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতান্ত্রিক পাটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com