1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

স্বরাষ্ট্রমন্ত্রী: পেশি শক্তিতে নয়, ভোটে বিশ্বাসী আ. লীগ

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৭.১৫ পিএম
  • ২১৩ Time View

আওয়ামী লীগ ষড়যন্ত্র বা পেশি শক্তিতে বিশ্বাসী নয়, জনগণের ভোটে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৮ জানুয়ারি) রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির দেশটাকে অন্ধকার রাষ্ট্রে পরিণত করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে তারা রাষ্ট্র ক্ষমতা এসেছিল। তবে আওয়ামী লীগ কোনও পেশিশক্তির ওপর নির্ভর করে না। আওয়ামী লীগ জনগণের ভোটের ওপর বিশ্বাস করে। জনগণের ভোটেই একাধিকবার সরকার গঠন করেছে। যার সুফল জনগণ ভোগ করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নসহ দৃশ্যমান বড় বড় প্রকল্পের কাজ ইতোমধ্যেই শেষ করা হয়েছে। পাশাপাশি আগামীতে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়, সেক্ষেত্রে দেশের উন্নয়ন আরও করা হবে।

মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন সংগ্রাম যা-ই করুক না কেন, জনগণের তাদের ওপর কোন আস্থা নেই। মুখ ফিরিয়ে নিয়েছে। যা আগামীর ভোটে দৃশ্যমান হবে। জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, আন্দোলনের নামে কোনও ধরনের নাশকতা কিংবা সহিংসতা করা হলে তা অবশ্যই আইনানুগ ব্যবস্থা করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সেভাবেই কাজ করে যাচ্ছে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয়, তার সবকিছুই করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com