1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সিলকো ফার্মার এজিএম ১০ জানুয়ারি

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৩.৩৩ পিএম
  • ২২২ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল সদ্যসমাপ্ত বছরের ৫ ডিসেম্বর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে সিলকো ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিলকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৮২ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ২১ টাকা ৯৫ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ২১ টাকা ৮৫ পয়সায়।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরে পরিচালক বাদে বাকি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮০ পয়সা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com