1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

বিএসইসি কমিশনার: পুঁজিবাজারে আসছে ব্লু বন্ড

  • আপডেট : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ৯.০২ এএম
  • ২১২ Time View

পুঁজিবাজারে ব্লু বন্ড নিয়ে আসার জন্য আন্তরিকভাবে আমরা কাজ করছি বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

শনিবার (৭ জানুয়ারি) অর্থসূচক ক্যাপিটাল মার্কেট এক্সপো -২০২৩ এর সমাপনি অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, অনেক বড় চ্যালেঞ্জের মধ্যেও অনেক সুযোগ রয়েছে। বর্তমানেও বাজার অনেক ভালো আছে। এখন শেয়ার কেনার সময়। মূল বিনিয়োগকারীরা শেয়ার কেনার সময় লাভবান হয়। বিআইসিএম এবং বিএএসএম-সহ আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ শিক্ষা নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষা ছাড়া এই বিশেষায়িত বাজারে বিনিয়োগ করলে ঝুঁকি আরও বেড়ে যায়। বর্তমানে বিও অ্যাকাউন্ট সহ সবকিছু অনলাইনে করা যায়। আমরা প্রতি জেলায় বিনিয়োগকারীদের নিয়ে স্পেশাল সেশন করি। আমরা বর্তমানে ৩৫তম অর্থনীতির দেশ। ২০৩০ সালের মধ্যে এটি ২৫ এর মধ্যে চলে আসবে। মানুষের মধ্যে বিশ্বাস আছে যে, আমরা এগিয়ে যাচ্ছি। তাই ব্যাংকগুলোতে এখনো অনেক প্রজেক্টের অফার আসে। দেশের গার্মেন্টস শিল্পে ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগ আসবে।

এছাড়াও তিনি বলেন, পুঁজিবাজারে আসতে চাইলে কোম্পানিগুলো কিছু সুবিধা চায়। বিশেষ করে রাজস্ব সুবিধা চায় তারা। আমরা রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ফান্ড গঠন করতে যাচ্ছি। এবিষয়ে আইন তৈরির কাজ চলছে। এছাড়া টেকনোলজির উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে এসএমই ও এটিবি সহ আরও কিছু বোর্ড চালু করেছি। এছাড়াও আরও অনেকগুলো পরিকল্পনা রয়েছে। আগামীতে নতুন অনেক প্রোডাক্ট আসবে। ভবিষ্যতে যে পরিমাণ বিনিয়োগ লাগবে তা ব্যাংক দিয়ে সামাল দেওয়া সম্ভব না। এক্ষেত্রে পুঁজিবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com