1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

সপ্তাহের রাশিফল (৭-১৩ জানুয়ারি)

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১১.৫০ এএম
  • ৩৬৭ Time View

পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক-জাতিকাদের নানা বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটির যুগ্ম মহাসচিব জ্যোতিষশাস্ত্রী ড. চিন্ময় চৌধুরী মিথুন।

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): আপনার উদ্যম, সাহস ও কর্মতৎপরতা বাড়বে। শারীরিক বিষয়ে সমস্যা হতে পারে। প্রতিবন্ধকতাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করুন। বহুমুখী তৎপরতাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে সচেতন হলে ভালো হবে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২১ মে): মানসিক অবসাদ বাড়তে পারে। জীবনের প্রতি মুক্ত ও উদার দৃষ্টিভঙ্গী দিয়ে অবসাদ নিরাময় করুন। প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো রাখুন। অন্যের দ্বারা প্রভাবিত হতে পারেন।

মিথুন রাশি (২২ মে-২১ জুন): মানসিক দৃঢ়তা বৃদ্ধি করুন। অস্থিরতা নিয়ন্ত্রণে রাখতে হবে। পেশাগত কাজে ধৈর্য ও একাগ্রতা, ধারাবাহিকতার অভাব থাকবে। প্রেমজনিত সমস্যা তৈরি হতে পারে।

কর্কট রাশি (২২ জুন-২৩ জুলাই): আবেগজনিত কারণে মানসিক অস্থিরতা বাড়তে পারে। সামাজিক যোগাযোগ বাড়বে। বিভিন্ন বিষয় নিয়ে মানসিক বিষন্নতায় ভুগবেন। পেশাগত কাজে ভুল বোঝাবুঝি বাড়াবে।

সিংহ রাশি (২৩ জুলাই-২৩ আগস্ট): মনোযোগ বৃদ্ধি করুন। অহেতুক সমালোচনা করা থেকে বিরত থাকুন। প্রাণবন্ত ও কর্মচাঞ্চল্য মানসিকতা বাড়বে। হতাশ লোকদের এড়িয়ে চলুন। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ।

কন্যা রাশি (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর): জীবনে বৈচিত্রতা আনুন। বুদ্ধিবৃত্তিক কাজে সফলতা পাবেন। অনেক সমস্যা ও প্রতিকূলতাকে জয় করতে পারবেন। পেশাগত কাজে সফলতা পাবেন। ভ্রমণ শুভ।

তুলা রাশি (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর): নেতিবাচক বিষয় নিয়ে সাবধানে থাকতে হবে। আর্থিক যোগাযোগ শুভ। ভ্রমণ শুভ। পারিবারিক বিষয়ে উদার দৃষ্টিভঙ্গী বজায় রাখুন। ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর-২২ নভেম্বর): পরিচিত পরিমণ্ডলে আপনার ভাবমূর্তি ইতিবাচক হবে। প্রতিশোধ নেয়ার মানসিকতা পরিহার করুন। সাংগঠনিক কাজে সফলতা পাবেন। আর্থিক বিষয় শুভ।

ধনু রাশি (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর): স্পষ্টবাদী কথা বলা থেকে বিরত থাকুন। সুযোগের সদ্ব্যবহার করুন, সফলতা পাবেন। হঠাৎ সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করুন। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মকর রাশি (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি): আপনার ধৈর্য বৃদ্ধি করুন। নির্ভরযোগ্য কোনো জায়গায় বিনিয়োগ করলে সফলতা পাবেন। যেকোনো কষ্ট ও হতাশায় ইতিবাচক মনোভাব নিয়ে চলুন। কোনো সম্পর্কে কিছু সমস্যা তৈরি হতে পারে। আর্থিক যোগাযোগ শুভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): শান্তি বৃদ্ধি পাবে। আর্থিক বিষয় শুভ। ধীরস্থিরভাবে যেকোনো সিদ্ধান্ত নিন। ভুল বোঝাবুঝি বাড়তে পারে। নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকাই ভালো হবে। ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): উদাসীনতা পরিহার করুন। আয়ের সুযোগ তৈরি হবে। আত্মিক চিন্তাভাবনা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনযাপন নিয়ে সমস্যা বাড়বে। ভ্রমণে জটিলতা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com