1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

কাদের: বিএনপির গণঅবস্থানে সতর্ক থাকবে আ. লীগ

  • আপডেট : শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩, ১১.৩৭ এএম
  • ১৯৩ Time View

বিএনপির ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির দিন আওয়ামী লীগ সারা দেশে সতর্ক থাকবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির গণঅবস্থান কর্মসূচির কারণে আক্রান্ত হলে ললিপপ খাবে না আওয়ামী লীগ। মার খেয়ে বসে থাকবে না কেউ। সমুচিত জবাব দেয়া হবে। এজন্য প্রশাসন ও দল আছে।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, আগামী নির্বাচন ঘিরে বিএনপির জোট খুব বেশি কাজে দেবে না। কারণ দলগুলো সাইনবোর্ড সর্বস্ব। আগামী নির্বাচনে বা বিএনপির কথিত গণঅভ্যুত্থানে কে নেতৃত্বে দেবে? কারণ তারেক রহমান ও খালেদা জিয়া কনভিকটেড।

সেতুমন্ত্রী বলেন, সময় এক বছর আছে, সময় গড়িয়ে যাবে। অনেক পানি গড়িয়ে যাবে, অনেক পরিবর্তন হবে। পানি ঘোলা করে গতবার নির্বাচন করতে গিয়েছিল ২৩ দল নিয়ে। এবারও ৩৩ দল নিয়ে জোট করছে, তারা কে কোথায় থাকবে সময় বলে দেবে। জিরো+জিরোই হবে।

মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ পরাধীন নয়। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও গ্রেফতার রয়েছেন।

ওবায়দুল কাদের জানান, আগামী ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়াতেও প্রতিনিধ দল থাকবে। বঙ্গবন্ধু কনভেনশন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিকেল ৩টায়।

তিনি আরও বলেন, ‘সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ধানমন্ডিতে আসছেন, বসছেন। তাকে দলের প্রয়োজন রয়েছে। ওনাকে কোন দায়িত্ব দেয়া হবে সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়নি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com