1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট

ডিএসইতে বিকল্প ট্রেডিং বোর্ডের লেনদেন শুরু

  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ৬.৫৫ পিএম
  • ২১৩ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) বা বিকল্প লেনদেন বোর্ড নামে নতুন এ বোর্ডের লেনদেন চালু হয়েছে আজ। বুধবার (৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম লেনদেন শুরুর কার্যক্রম উদ্বোধন করেন।

জানা যায়, একটি ইক্যুইটি ও একটি বন্ড দিয়ে এটিবি মার্কেটে লেনদেন শুরু হয়েছে। ইক্যুইটি হিসাবে লংকা বাংলা সিকিউরিটিজ লিমিটেড লেনদেন করছে। এছাড়া প্রাণ অ্যাগ্রো লিমিটেড বন্ডটির কার্যক্রম সম্পূর্ণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটিবির সুফল সামনের দিনগুলোতে পাওয়া যাবে। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিলো। আমাদের বিনিয়োগকারীরা আগে বদ্ধ পরিসরে ছিলো। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনো অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে। এতে আইএমএফ ও এডিবি অবাক হচ্ছে।

সভাপতির বক্তব্যে ডিএসইর চেয়ারম্যান ড.ইউনুসুর রহমান বলেন, আগে আমরা এসএমই মার্কেটে ভালো সাড়া পেয়েছি। আজকের এই অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডও ভালো একটি অবস্থানে যাবে। অতীতে পুঁজিবাজারে অবকাঠামো কোনো উন্নতি ছিলো না। তবে বর্তমানে আমরা এদিক থেকে অনেকদূর এগিয়েছি। তাই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

সূত্র মতে, লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন ২৬৯ কোটি টাকা। মোট শেয়ারের ১০ শতাংশ বাজারে ছাড়বে কোম্পানিটি। এজন্য প্রথম দিন ফেয়ার ভ্যালুতে শেয়ার বিক্রি করবে লঙ্কাবাংলা সিকিউরিটিজ। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে ১০ শতাংশ শেয়ার বাজারে ছাড়তে হবে প্রতিষ্ঠানটিকে। একই সঙ্গে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ২১০ কোটি টাকা বন্ডটির লেনদেনও শুরু হয়েছে আজ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com