1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

মৃত্যুহীন দিনে করোনায় শনাক্ত ৩১

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৬.০৮ পিএম
  • ২৯৭ Time View

দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জনে অপরিবর্তিত রয়েছে। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৮৭ জনে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় চার হাজার ১৭৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় চার হাজার ১৮৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ১০৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ৩০ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com