1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Title :
গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ বন্ডবাজার গতিশীল করতে মূল বোর্ডে থিমেটিক বন্ড আনছে বিএসইসি বরেণ্য কূটনীতিক ও সাবেক রাষ্ট্রদূত ড. এম. আফসারুল কাদেরের কুলখানি আগামী ১ ডিসেম্বর সাংবাদিক নেকবর হোসেনের পিতা সমাজসেবক মো. আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট

শেয়ার বিক্রি করবেন নিয়ালকোর চেয়ারম্যান-এমডি

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৫.৪৮ পিএম
  • ৩৩৪ Time View

এসএমই মার্কেটে (স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) তালিকাভুক্ত নিয়ালকো অ্যালয়জের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। তাদের ঘোষিত শেয়ারের মূল্য বর্তমান বাজারদর ৮ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিয়ালকো অ্যালয়সের উদ্যোক্তা পরিচালক ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রি করবেন। তাঁর হাতে প্রতিষ্ঠানটির ১ কোটি ৬ লাখ ৩৫ হাজার শেয়ার রয়েছে।

একইসঙ্গে নিয়ালকোর ব্যবস্থাপনা পরিচালক গাজি মোকাররম আলী চৌধুরীও সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। তাঁর রয়েছে প্রতিষ্ঠানটির ৯৩ লাখ ৪০ হাজার শেয়ার।

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নিয়ালকোর প্রতিটি শেয়ার ৫৫ টাকা ৫৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ হিসেবে দুই উদ্যোক্তার ঘোষিত ১৫ লাখ শেয়ারের বর্তমান বাজারদর ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা।

দুই উদ্যোক্তার ঘোষণা অনুযায়ী, আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে তাঁরা উল্লেখিত পরিমাণের শেয়ার বিক্রি সম্পন্ন করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com