1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

শাজাহান খান: জিয়া-খালেদা মু‌ক্তিযোদ্ধাদের খুন করেছে

  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩, ৯.২৬ এএম
  • ৪৪৫ Time View

আওয়ামী লীগ সরকার ছাড়া কোনো সরকারই বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান মর্যাদা দেননি। বরং জিয়া ও খালেদা সরকার মিলে বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সময়ে খুন করেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান-মর্যাদা, সম্মানী ভাতা, আবাসন, সুদমুক্ত লোনের ব্যবস্থা ও মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সহ চলাফেরায় নানা সুযোগ সুবিধা দিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর চেতনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়ন প্রচারের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে এবং নৌকা প্রার্থীদের বিজয়ী করতে মুক্তিযোদ্ধা, তাদের সন্তান ও নাতি-নাতনিদের এখনই প্রস্তুতি নিয়ে রাজনৈতিক মাঠে নামার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তৃতায় সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মু‌ক্তি‌যোদ্ধারা যুদ্ধ করেছেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন।

বরিশাল বিভাগ সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযোদ্ধা ৭১ এর সভাপতি প্রদীপ কুমার ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম সদস্য সচিব এবিএম সুলতান আহমেদসহ জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com