1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

বগুড়ার দুটি আসনে মনোনয়নপত্র কিনলেন হিরো আলম

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫.৩০ পিএম
  • ৩০৯ Time View

বিএনপির ছেড়ে দেওয়া বগুড়ার দুইটি সংসদীয় আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (২ জানুয়ারি) বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) এই দুই আসনের উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করছেন হিরো আলম নিজেই।

তিনি বলেন, আজ সকালে আমি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনের অফিস থেকে মনোনয়নপত্র কিনেছি। আগামী পাঁচ তারিখের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। আমি এর আগে জমা দিয়ে দিবো।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ের দুই দফায় তার মনোনয়নপত্র বাতিল হয়। পরে উচ্চ আদালতে গিয়ে প্রার্থীতা ফিরে পান আশরাফুল আলম। ব্যাপক আলোচনার মধ্যে সিংহ প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেন। তবে নির্বাচনের দিন কারচুপি ও নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানিয়ে ভোট বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

বিএনপির দলীয় সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন গত ১১ ডিসেম্বর স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। আসন দুটি শূন্য ঘোষণার পর ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, উপ-নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি। ৮ জানুয়ারি মনোনয়ন বাছাই ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com