1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ১৪

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ৫.১৯ পিএম
  • ২৮০ Time View

দেশে মহামারি করোনাভাইরাসের সবশেষ ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে গত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জনে অপরিবর্তিত রয়েছে। একই সময়ে আরও ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৫৬ জনে।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে ১ হাজার ৬৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১০২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৭ হাজার ৯২৩ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com