1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

আবদুস সাত্তার ভূঁইয়াকে বিএনপি থেকে বহিষ্কার

  • আপডেট : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩, ১২.১৪ পিএম
  • ২৩১ Time View

শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য উকিল আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

আবদুস সাত্তারকে বহিষ্কার করার আগে গণমাধ্যমে খবর ছড়ায়, তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে পারেন।

উপনির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবদুস সাত্তার রোববার বিকেলে মনোনয়নপত্র কিনেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।

এর আগে দলীয় সিদ্ধান্তে গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন আবদুস সাত্তার। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনে উপনির্বাচন হবে।

এদিকে মনোনয়নপত্র কেনার আগে বৃহস্পতিবার রাতে আবদুস সাত্তার বিএনপির দলীয় পদ থেকেও পদত্যাগ করেন।

মনোনয়নপত্র কেনার বিষয়ে আবদুস সাত্তার ভূঁইয়ার ছেলে মাঈনুল হাসান ভূঁইয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের এক আত্মীয় মনোনয়নপত্র তুলেছেন। মনোনয়নপত্র তোলা মানেই নির্বাচন করা নয়। আমরা বসে সিদ্ধান্ত নেব, কী করা যায়। তবে নির্বাচন করার মতো কোনো সিদ্ধান্ত এখনও আমাদের পরিবারের পক্ষ থেকে নেয়া হয়নি।’

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘তার মনোনয়নপত্র নেয়ার বিষয়টি আমার জানা নেই। তিনি যদি এখন নির্বাচন করেনই, তবে তাকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’

দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, ১৯৭৮ সালে জিয়াউর রহমানের প্রতিষ্ঠা করা জাগো দলের মাধ্যমে বিএনপির সঙ্গে পথচলা শুরু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের পাঁচ বারের এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com