1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

হজের নিবন্ধন শুরু হয়নি

  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৯.৪৪ পিএম
  • ৬৩৮ Time View

প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনও শুরু হয়নি। তবে হজের নিবন্ধন নিয়ে প্রতারণা হতে সতর্ক থাকতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধনের কথা বলে হজে যেতে আগ্রহীদের কাছ থেকে অর্থ আদায় করছে। কিন্তু হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো।

করোনার কারণে দুই মৌসুম হজে যেতে পারেননি সৌদিতে থাকা নাগরিক ছাড়া অন্যরা। হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন এবং প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন করতে হয়। সরকারি-বেসরকারি কোটা সাপেক্ষে নিবন্ধিতরা হজে অংশ নিয়ে থাকেন। সৌদি সরকারের ডিজিটাল হজ ব্যবস্থাপনার অংশ হিসেবে এই নিবন্ধন করতে হয়। এদিকে হজের নিবন্ধন নিয়ে এক শ্রেণির প্রতারক চক্র সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com