1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

খন্দকার মোশাররফ: জনগণ ভোট দিতে পারলে এই সরকারের পাত্তা থাকবে না

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৮.২৩ পিএম
  • ৩৬৮ Time View

মানুষ নিজের ভোট নিজে দিতে পারলে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাত্তা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এর নমুনা রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল। দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে, জনগণ যদি নিজের হাতে নিজে ভোট দিতে পারেন, এই সরকারের কোনো পাত্তা থাকবে না।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টন থেকে মগবাজার অভিমুখে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

রংপুর সিটি নির্বাচনে সরকারদলীয় মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘এই সরকার অনেক বড় বড় কথা বলে। একটা নির্বাচন (রংপুর) দেখেছেন, জামানত বাতিল হয়ে যায় নৌকার। এগুলো কিন্তু সরকারকে আসলে সিগন্যাল দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখন এটাই অবস্থা। আসলে এই সরকারের সময় শেষ।’

জুমার নামাজের আগেই হাজার হাজার নেতা-কর্মী নয়াপল্টনের ভিআইপি সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তা কাকরাইল থেকে ফকিরাপুল বাজার পর্যন্ত ছড়িয়ে যায়। কর্মসূচি মগবাজার মোড়ে এসে শেষ হলেও নেতা-কর্মীরা ফিরতি মিছিল নিয়ে আবার একই পথে নয়াপল্টনে যান।

সরকারদলীয় নেতা ও মন্ত্রীদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘অনেকে বলে জনগণ নাকি আমাদের (বিএনপি) সঙ্গে নেই। জনগণ আছে কি নেই, আমি সরকারকে, তাদের যারা গোয়েন্দা সংস্থা, তাদের বলব, আজকের গণমিছিলটা দেখে যান। আগামী দিনে এই জনগণই গণ-অভ্যুত্থান সৃষ্টি করে আপনাদের বিদায় করবে—তার নমুনা এই গণমিছিল।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com