1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

অসুস্থ গৃহবধূকে অচেতন করে স্বর্ণালঙ্কার নিয়ে পালালেন ভন্ড কবিরাজ

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ১২.১১ পিএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরহাটে ‘কবিরাজি চিকিৎসার’ নামে এক গৃহবধূকে কৌশলে অচেতন করে স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়েছিলেন কবিরাজ মো. ফিরোজ মণ্ডল (৫৫) ও তাঁর সহযোগীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মধ্যেপালি গ্রামে এ ঘটনা ঘটে। তবে র‍্যাবের তৎপরতায় ফিরোজ মণ্ডলকে গতকাল রাতেই সদর উপজেলার দোগাছি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজ মণ্ডল সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসার নামে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে র‍্যাব। গ্রেপ্তারের সময় ফিরোজ মণ্ডলের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও কবিরাজি চিকিৎসার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা হয়েছে।

র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা যায়, সদর উপজেলার মধ্যেপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগম অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসার জন্য কবিরাজ ফিরোজকে খবর দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় ফিরোজ তাঁর দুই সহযোগীকে নিয়ে মতিউর রহমানের বাড়িতে আসেন। এ সময় ফিরোজ ও তাঁর সহযোগীরা চিকিৎসার কথা বলে বিভিন্ন কৌশলে মতিউর রহমানের স্ত্রীকে অজ্ঞান করে ফেলেন। এই সুযোগে তাঁরা মতিউর রহমানের স্ত্রীর সোনার আংটি ও কানের দুল নিয়ে পালিয়ে যান। ওই সময় বাড়িতে আর কেউ ছিলেন না। রাবেয়া বেগম জ্ঞান ফিরে দেখেন তাঁর সোনার আংটি ও কানের দুল নেই।

পরে মতিউর রহমান মুঠোফোনে র‍্যাবকে বিষয়টি জানান। খবর পেয়ে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার নেতৃত্বে র‍্যাবের একটি দল দুর্গাদহ বাজারে অভিযান চালিয়ে ফিরোজ মণ্ডলকে গ্রেপ্তার করে।

ক্যাম্পের অধিনায়ক মোস্তফা জামান বলেন, প্রতারক ফিরোজ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁর দুই সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com