1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

কাদের: আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১.০২ পিএম
  • ২২৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে?

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণমিছিলের নামে সহিংসতা করবে, আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? আমরা সতর্ক পাহারায় থাকব।’

তিনি আরও বলেন, ‘বিএনপির পূর্বঘোষিত ৩০ ডিসেম্বরের গণমিছিলের দিন আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে। ১০ ডিসেম্বরের মতো আমরা সারা দেশে সতর্ক পাহারায় থাকব। ওইদিন যেমন ছিলাম একই অবস্থানে থাকব।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যদের নাম কোনদিন ঘোষণা করা হবে এমন প্রশ্নের জবাবে দলের সাধারণ সম্পাদক বলেন, দুয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে।

মেট্রোরেল নিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে। এর বাইরে চট্টগ্রামে সম্ভাব্যতা যাচাই চলছে।   

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রামে আরও দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারব না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা অপেন করতে পারব বলেও জানান তিনি।

মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, আমি একটি কথাই বলব, এখন রিকশায় উঠলেই ২০ টাকা ভাড়া দিতে হয়ে। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, রংপুর এরশাদ সাহেবের প্রভাবিত এলাকা। আমাদের প্রার্থীর হেরে যাওয়ার ঘটনায় দুর্বলতা খুঁজতে সাংগঠনিক পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com