1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

গাইবান্ধার উপ-নির্বাচনে দায়িত্বে কেউ অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে-নির্বাচন কমিশনার

  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৬.৪৩ পিএম
  • ২৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ জানুয়ারী একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে সাঘাটা-ফুলছড়ি আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম, গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিব, আওয়ামীলীগ প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী অ্যাড. গোলাম শহীদ রঞ্জু, বিকল্প ধারা প্রার্থী জাহাঙ্গীর আলম ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাহবুবর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। 

প্রধান অতিথি নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, সকল পক্ষকে নির্বাচন ব্যবস্থার পরিবেশ তৈরী করতে হবে। যাতে ভোটারদের মাঝে আস্থা তৈরী হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়। নির্বাচনে দায়িত্বরত কেউ অবহেলা ও পক্ষপাতিত্বমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রচার ও প্রচারণায় আচরণবিধি মেনে চলতে হবে এবং সকল পর্যায়ের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।

উল্লেখ্য, গত  তেইশ জুলাই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া মারা গেলে এই আসনটি শূন্য হয়। ফলে নির্বাচন কমিশন গত ১২ অক্টোবর ওই আসনে উপ-নির্বাচনের ব্যবস্থা করে। নির্বাচনে অনিয়ম ও প্রশ্নবিদ্ধ হওয়ায় নির্বাচন কমিশন ওই নির্বাচনটি স্থগিত করে পরবর্তীতে ৪ জানুয়ারী পুন: নির্বাচনের তারিখ ঘোষণা করেন। 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের সাথে এক মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com