সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের দক্ষিণ বনশ্রীতে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’   আজ ঈদের আগে শেষ কর্মদিবস, কাল থেকে টানা ৭ দিনের ছুটি ঈদ উপলক্ষে মার্চের ১৪ দিনে দেশে এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স বাংলাদেশের আর্থিক খাত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক ঈদ ও স্বাধীনতা দিবসের ছুটিতে ভ্যাট রিটার্ন জমার সময় বৃদ্ধি বিদেশি গ্যারান্টিতে ঋণ দিতে পারবে ব্যাংক, লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি

তথ্যমন্ত্রী: ৩০ ডিসেম্বর বিএনপির মিছিলে গাধা ডিম পাড়বে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২০০ Time View

বিএনপির ডাকা গণমিছিল গাধা ডিম পাড়ার মতো হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘গত ১০ ডিসেম্বর বিএনপির খেলা দেখেছি। তারা এমন হারা হেরেছে যে আর কি খেলা দেখাবে। ফেসবুকে দেখেছি গরুর হাটে সমাবেশের পর একটি ঘোড়া ৩টি ডিম পেড়েছে। আমি তো মনে করি, ৩০ ডিসেম্বর গাধা ডিম পাড়বে।’

বিএনপির সিনিয়র নেতা মঈন খান সম্প্রতি বলেছেন, আওয়ামী লীগ দেশকে কারাগারে পরিণত করতে চায়–এ বিষয়ে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘মঈন খান ভুলে গেছেন, তার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিসভার খাদ্যমন্ত্রী ছিলেন। তখন দেশে কারফিউ দিয়ে রাখা হতো। তখন ঢাকা, চট্টগ্রামসহ বড় বড় শহরে কারফিউ থাকত। পুরো শহর যেন কারাগার ছিল। আজ কি সে পরিস্থিতি আছে?’

জিয়াউর রহমান দেশটাকে কারাগার বানিয়ে ফেলেছিল মন্তব্য করে ড. হাছান বলেন, ‘এখন যারা এর জন্য আওয়ামী লীগকে দোষ দিচ্ছেন, তারা নিজের চেহারাটা আয়নায় দেখুন।’

তথ্যমন্ত্রী বলেন, “গুম, খুন জিয়া বাংলাদেশে শুরু করেন। আজ ‘মায়ের কান্না’র সদস্যরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। যাদের পরিবারের সদস্যদের জিয়ার আমলে বিনা বিচারে হত্যা করা হয়েছে। যাদের ১৩/১৪ /১৫ সালে খালেদা জিয়ার আহ্বানে আগুনে পুড়িয়ে মেরেছে, তাদের স্বজনদের কান্না বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাই বিএনপি নেতাদের অনুরোধ জানাব, আয়নায় নিজেদের চেহারা দেখার জন্য।”

বিএনপি নেতাদের জামিন সংক্রান্ত বিষয়ে বলেন, ‘বাংলাদেশের আদালত স্বাধীন, যাদের জামিন দেয়া সম্ভব তাদের জামিন দেয়া হচ্ছে। আমানউল্লাহসহ অনেকেই জামিন পেয়েছেন।’

হোটেল সারিনা নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নকশাবহির্ভূত ১৫ তলার অনুমোদন নিয়ে ২১ তলা বানিয়েছে হোটেল সারিনা। দুদক খুঁজে বের করে ব্যবস্থা নিয়েছে। যারা আইনপ্রণেতা হতে চান, তাদের আইনবহির্ভূত কাজ করা উচিত নয়। এমন আরও আছে।’

মেট্রোরেলের ভাড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের মাসিক ভাড়া অনেক কম। যারা প্রতিদিন মেট্রো ব্যবহার করবে তাদের জন্য সুবিধা। মেট্রোরেল চালু হচ্ছে এটাই অনেক বেশি। সারা দেশের মানুষ উন্মুখ হয়ে আছে মেট্রোরেলে চড়ার জন্য। আর আমি তো নিজের এলাকার লোকদের মেট্রোরেলে চড়াতে চাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS