1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
ল্যাবরেটরিয়ানদের মহামিলন ২০২৬ দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় “Best Ecotourism Friendly Resort 2026” অর্জন করলো Arunima Resort Golf Club (ARGC) “ক্যাপচার দ্য ফিউচার”- আয়োজনে তরুণদের স্বপ্ন দেখাচ্ছে ভিভো বাংলাদেশ প্রতিদিন মাত্র ৬৮ টাকার সহজ কিস্তিতে নতুন অপো এ৬সি টাইগারপাসে উত্তেজনার পর গ্রাফিতি আঁকায় নিজেই নামলেন চসিক মেয়র শাহাদাত হোসেন সুনামগঞ্জের ছাতকে গণধর্ষণ মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সোশ্যাল ইসলামী ব্যাংকের বন্ড অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫.৪৯ পিএম
  • ২০৬ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অনুমোদিত এসআইবিএল ৪র্থ (ফোর্থ) বন্ডটি নন-কনভার্টেবল, আনসিকিউরড, মুদারাবা সাব-অর্ডিনেট ফ্লোটিং রেট বন্ড।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, উক্ত বন্ডের মুনাফার হার শরীয়াহভিত্তিক ব্যাংকসমূহের সর্বশেষ প্রকাশিত ৬ মাস মেয়াদী আমানতের সর্বোচ্চ হার এর গড়কে রেফারেন্স রেট হিসাবে বিবেচনা করে তার সাথে ২ শতাংশ মার্জিন যোগ করে ষান্মাসিক ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে এসআইবিএল ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং এরেঞ্জার হিসেবে কাজ করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com