1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

পূবালী ব্যাংকের বন্ড অনুমোদন

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫.৪২ পিএম
  • ২৮৪ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের ৭০০ কোটি টাকা মূল্যের বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অনুমোদিত বন্ডটি নন-কনভার্টেবল, প্রাইভেটলি প্লেসড, ফ্লোটিং রেট এবং থার্ড-সাবঅর্ডিনেটেড বন্ড।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪৯ তম সভায় উক্ত বন্ডটির অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, বন্ডটির রেঞ্জ অফ ক্যুপন রেট ৬ শতাংশ থেকে ৯ শতাংশ। বন্ডটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের মধ্যে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি বরাদ্দ করা হবে।

এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে পূবালী ব্যাংক তাদের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিট অভিহিত মূল্য ১ কোটি টাকা।

আলোচিত বন্ডের ট্রাস্টি হিসেবে আছে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং এরেঞ্জার হিসেবে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এছাড়া বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) অন্তর্ভূক্ত করার জন্য শর্তারোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com