1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

মতলব উত্তরে অস্ত্রসহ ১৩ ডাকাত আটক

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ১০.৩৫ এএম
  • ৪৮৫ Time View

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১৩ নৌ-ডাকাতকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ। এ সময় পুলিশ ও ডাকাতদের গোলাগুলিতে এক ডাকাত গুরুতর আহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার মেঘনা নদীতে ডাকাতি হচ্ছে-এমন সংবাদ পেয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্র্স নিয়ে অভিযান চালিয়ে এখলাছপুর এলাকায় মেঘনা নদী থেকে ডাকাতদের আটক করেন। ডাকাতদের কাছ থেকে ৫৯টি মোবাইল ফোন, ১০টি রামদা, দুটি পাইপ গান, চারটি ছুরি, একটি সাবল, চার রাউন্ড গুলি, ছয়টি বোমাসহ ২১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটকরা হলো সাব্বির মিজি, মহিউদ্দিন সরকার, আল আমিন, ইমরান, ফিরোজ মিজি, জীবন ব্যাপারী, আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, আক্তার হোসেন, সাহিন মিয়া, সুজন ব্যাপারী, কাসেম ব্যাপারী ও সালাউদ্দিন।

এদিকে পুলিশ ও ডাকাতের গোলাগুলিতে সালাউদ্দিন নামে এক ডাকাত সদস্য গুরুতর আহত হয়। বর্তমানে ওই ডাকাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অতিরিক্ত নৌ-পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার প্রেস ব্রিফিংয়ে জানান, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com