1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

তথ্যমন্ত্রী: আওয়ামী লীগ খেলে জিততে চায়

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬.৫০ পিএম
  • ২৮০ Time View

বিএনপির নির্বাচন ভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয় উল্লেখ করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনের আয়োজন করবে নির্বাচন কমিশন। কমিশনও চায় বিএনপি নির্বাচনে আসুক। তিনি বলেন, আওয়ামী লীগ খেলে জিততে চায়।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে বলেই নির্বাচনে অংশ নিতে এত ভয় তাদের। বিএনপির নির্বাচন ভীতি দূর করার দায়িত্ব আওয়ামী লীগের নয়। নির্বাচন কমিশনও চায় বিএনপি নির্বাচনে আসুক। আওয়ামী লীগ খেলে জিততে চায়। আমরা ওয়াক ওভার চাই না।’

হাছান মাহমুদ বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে অংশ নেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিল বিএনপি। শেষ পর্যন্ত সে নির্বাচনে অংশ নিয়েছিল তারা। আমরা চাই পূর্ণশক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে বিএনপি।’

তিনি বলেন, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক আন্দোলনে কোনো বাধা নেই। কিন্তু বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করে না, তারা ধ্বংসাত্মক আন্দোলন করে এবং আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। দেশের জনগণ কোনোভাবেই এটি করতে দেবে না।

এমন আন্দোলন বিএনপির পরিহার করা উচিত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের এই সাংঘর্ষিক রাজনীতি জনগণের কল্যাণ বয়ে আনে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ আছে। বিএনপির অপতৎপরতা মোকাবিলা বড় চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আওয়ামী লীগ এগিয়ে যেতে চায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com