নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: বারকা পাওয়ার ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে বারকা পাওয়ার ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড।
বারকা পাওয়ারের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “AA1” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “ST-2″। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “AA2” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে “ST-2″। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।