1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

জয়নাল আবেদীন: ৩০ ডিসেম্বর ঢাকার খেলা হবে

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৭.৫৩ পিএম
  • ২৭২ Time View

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, আওয়ামী লীগের একজন নেতা প্রায়ই বলেন মাঠে খেলা হবে। তাকে আজ বলতে চাই ১০টি খেলায় বিএনপি জিতেছে। আগামী ৩০ ডিসেম্বরে ঢাকার খেলা হবে। সে খেলায় বিএনপি জিতবে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় হোশিয়ারি সমিতি মিলনায়তনের গলিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির গণমিছিল কর্মসূচির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জয়নাল আবেদীন বলেন, আমি নারায়ণগঞ্জের গণজমায়েত দেখে খুশি। গত ৭ ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় অফিস থেকে চারশতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে ডিবি অফিসে গ্রেফতার করে নিয়ে গেছে। আপনারা জানেন এ সরকার একটি অবৈধ সরকার। নিশি রাতের সরকার। এ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তারা সারা বাংলাদেশকে কারাগারে পরিণত করেছে। এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের নেতাকর্মীদের নামে সারাদেশে হাজার হাজার গায়েবি মামলা। বিচার বিভাগকে করায়ত্ত করে নেতারা যেন জামিন না পায় সে ব্যবস্থা করেছে।

এ সময় আরও বক্তব্য দেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সহ আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলামসহ অনেকে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com