1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা প্রথম কার্যদিবসে লেনদেন ১ হাজার ২ কোটি ঢাকা ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসি পর্ষদ সভা ২৫ জুন মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৮ জুন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ঋণনির্ভরতা কমিয়ে অর্থের বিকল্প উৎস খুঁজছে সরকার: অর্থমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, রংপুর অঞ্চলে বন্যার শঙ্কা প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন তারেক রহমান ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা আলোচনার মাধ্যমে অনুষ্ঠিত হলো ১২তম ডিজিটাল সামিট

এক বছরে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বেড়েছে ২১ শতাংশ

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ৮.৩৭ পিএম
  • ৩১২ Time View

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেশে লেনদেনের পরিমাণ বেড়েছে ২১ দশমিক ২২ শতাংশ। একই সঙ্গে ব্যাংক কার্ডের মাধ্যমে বিদেশি মুদ্রায় লেনদেনও ১৬১ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২২ সালের অক্টোবর মাসে ব্যাংক কার্ডের মাধ্যমে ৬০৫ কোটি টাকা সমমানের বিদেশি মুদ্রার লেনদেন হয়েছে। ২০২১ সালের অক্টোবরে কার্ডে বিদেশি মুদ্রায় লেনদেন হয় ২৩১ কোটি ৪০ লাখ টাকার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বিদেশি মুদ্রায় কার্ডে লেনদেন বেড়েছে ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা।

এদিকে, চলতি বছরের অক্টোবরে কার্ডে দেশি মুদ্রায় লেনদেনের পরিমাণ প্রায় ৩৭ হাজার ৫৩০ কোটি ২০ লাখ টাকা। এটি গত বছরের একই সময়ের চেয়ে ১২ হাজার ২৬০ কোটি ৪০ লাখ টাকা বেশি। আলোচ্য সময়ে দেশি ও বিদেশি মুদ্রায় কার্ডে মোট লেনদেন হয়েছে ৩৮ হাজার ১৩৫ কোটি ২০ লাখ টাকা। গত বছরের একই সময়ে (অক্টোবর) যা ছিল ২৫ হাজার ৫০১ কোটি ২০ লাখ টাকা। সে হিসাবে গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবর মাসে ব্যাংক কার্ডে লেনদেন বেড়েছে ৪৯ দশমিক ৫৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট কার্ডের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লাখ ২২ হাজার ৭৯৮টিতে দাঁড়িয়েছে। দেশে লেনদেনের সিংহভাগই হয় ডেবিট কার্ডের মাধ্যমে। এসব কার্ডের মধ্যে ডেবিট কার্ড ২ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৭৫৮টি। এছাড়াও ক্রেডিট কার্ড ২০ লাখ ৬৮ হাজার ৫৯৭টি এবং প্রিপেইড কার্ড রয়েছে ৩১ লাখ ৯৮ হাজার ৪৪৩টি।

চলতি বছরের অক্টোবর মাসে ডেবিট কার্ডের মাধ্যমে মোট ৩৫ হাজার ২৫৩ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময়ে ক্রেডিট কার্ডে দুই হাজার ৪৫৮ কোটি ২০ লাখ টাকা এবং প্রি-পেইড কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৩০৪ কোটি ৪০ লাখ টাকা।

আলোচিত মাসে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়েছে ৯৩ হাজার ১৩ কোটি ৪০ লাখ টাকা। যা গত ২০২১ সালের একই সময়ে ছিল ৭৬ হাজার ৭২৫ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে ১৬ হাজার ২৮৮ কোটি ১০ লাখ টাকা। শতকরা হিসাবে যা ২১ দশমিক ২২ শতাংশ।

বিকাশ, নগদ, রকেট, এমক্যাশ, উপায়সহ ১৩টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবা দিচ্ছে। অক্টোবর শেষে এ খাতে নিবন্ধিত গ্রাহকসংখ্যা বেড়ে ১৮ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৫৯৩ জনে দাঁড়ায়। এর মধ্যে পুরুষ গ্রাহক ১০ কোটি ৮৬ লাখ ২১ হাজার ৮২৪ জন। নারী গ্রাহক সাত কোটি ৮৪ লাখ ৭৯ হাজার ৩১৬ জন। এ সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২১ হাজার ৮০৩টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com