1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে পাকানো কদবেল বিক্রি, ফল দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা ঢাকা বাঁচাও থেকে সোহানী শিফা বহিষ্কার, নতুন আহ্বায়ক তানভীর আজাদ উদ্যোক্তাদের মহা-মিলনমেলায় দেশের প্রথম ‘সুখের শহর হ্যাপিলি’র মহাপরিকল্পনা উন্মোচন হিমায়িত খাদ্য খাতে ২,০০০ কোটি টাকার প্রাক্-অর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন

সাকিব-মুমিনুলের ব্যাটে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে টাইগাররা

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২, ১২.২০ পিএম
  • ২৪১ Time View

দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর কিছুটা অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হক ও সাকিব আল হাসান সে চাপ সামলে ধরেছেন দলের হাল। তাতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুর সেশনটা স্বস্তি নিয়ে শেষ করেছে স্বাগতিকরা।

মিরপুরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। মুমিনুল হক ৩৯ বলে ২৩ এবং সাকিব আল হাসান ৩৮ বলে ১৬ রানে অপরাজিত আছেন।

সিরিজের প্রথম  টেস্টে পরে ব্যাট করে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক। শুরুটাও ভালো ছিল স্বাগতিকদের। জাকির ও শান্ত মিলে ওপেনিং জুটিতে বাংলাদেশকে এনে দেয় ৩৯ রান। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। এক যুগ পরে ভারতের টেস্টে দলে ফিরে জাকিরকে সাজঘরে ফেরান জয়দেব উনাদকাট।

ইনিংসের ১৪.৫ ওভারে করা তার অফ স্টাম্পের বাইরের বাউন্স বল জাকিরের ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা লোকেশ রাহু্লের হাতে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির এদিন ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।

পরের ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের লেগ বিফোরের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও তিনি আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বদলাতে পারেননি। ৫৭ বল মোকাবিলায় ৩ বাউন্ডারিতে শান্ত ২৪ রান করে মাঠ ছাড়েন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়া  সাবেক অধিনায়ক মুমিনুল হক চট্টগ্রাম টেস্টে সুযোগ না পেলেও ফিরেছেন মিরপুর টেস্টে। তৃতীয় উইকেট জুটিতে তিনি সাকিবের সঙ্গে দলের  হাল ধরেন। দুজনের জুটিতে এসেছে ৪৩ রান।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশাভ পন্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com